ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হামাসের শীর্ষ নেতার সঙ্গে হিজবুল্লাহ প্রধানের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৩৯ বার

লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের দুই শীর্ষ নেতা।

বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহ হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি এবং ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ নাখলার সঙ্গে ‘গাজায় ইসরায়েলের হামলা ও নিজেদের করণীয়’ নিয়ে আলোচনা করেছেন।

তবে তাদের এ বৈঠক কোথায় হয়েছে সেটি উল্লেখ করেনি সশস্ত্র এ গোষ্ঠী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গাজা ও ফিলিস্তিনে জয় পাওয়ার জন্য এরকম স্পর্শকাতর মুহূর্তে প্রতিরোধ বাহিনীর কি করা উচিত সে বিষয়টি ধার্য্য করা হয়েছে। এছাড়া আমাদের নাগরিকদের উপর ইসরায়েলের নৃসংশ হামলা বন্ধ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার হাসান নাসরুল্লাহ হাতে লেখা একটি প্রশংসাপত্র প্রকাশ করে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যারা নিহত হয়েছেন তাদের প্রশংসা করেন তিনি।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ বাধার পর— ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো ভয় পাচ্ছে এতে যোগ দিতে পারে লেবাননের হিজবুল্লাহও। আর হিজবুল্লাহ যদি যোগ দেয় তাহলে ইসরায়েলকে দুই দিকে যুদ্ধ করতে হবে। যে বিষয়টি তাদের জন্য বেশ কঠিন হবে।

এ কারণে হিজবুল্লাহকে হামাস-ইসরায়েল যুদ্ধে না জড়াতে বার বার হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। এছাড়া ইরানকেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিনিরা।

সম্প্রতি প্রকাশিত এক তথ্যে দেখা গেছে, হিজবুল্লাহর কাছে বিপুল পরিমাণ ‘ডাম্ব’ রকেট রয়েছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান-বিধ্বংসী, ট্যাংক-বিধ্বংসী ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও রয়েছে তাদের ভান্ডারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হামাসের শীর্ষ নেতার সঙ্গে হিজবুল্লাহ প্রধানের বৈঠক

আপডেট টাইম : ১১:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩