ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১২২ বার

সার্ভার কক্ষ স্থানান্তর কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য আগামী ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। ২৯ অক্টোবর সকাল ৯টায় যথারীতি সেবা চালু থাকবে।

এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ রাখে নির্বাচন কমিশন। ওইদিন সারাদিন জনগুরুত্বপূর্ণ এই সেবা বন্ধ রাখা হয়। পরদিন বুধবার দুপুর ২টার পর থেকে পুনরায় সেবাটি চালু হয়।

ভৈরবে ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে: রেলমন্ত্রী
সম্প্রতি ভৈরবে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পেছনে কারও নাশকতার পরিকল্পনা থাকতে পারে মন্তব্য করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, শুধু সিগনাল আমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে।

কেন নাশকতার আশঙ্কা করছেন জানতে চাইলে নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখছি এছাড়াও সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কিনা। কারণ এর আগেও ২০১৩ ও ২০১৪ সালে আমরা দেখেছি, রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, স্ক্রু খুলে ফেলা হয়েছে, ঢিল ছোঁড়া হয়েছে।’

তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট তিন জনকে বরখাস্ত করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, লোকমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয়, সেখানে ২১ জন নিহত হয়েছিল। দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটলো। এ ঘটনায় বুধবার পর্যন্ত ১৯ জন এবং আজ একজন মিলে মোট ২০ জন মারা গেছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এজজন, পঙ্গুতে ছয় জন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে একজন, রেল হাসপাতালে একজন এবং ভৈরবে একজনসহ মোট ১০ জন এ মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বাকি অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।’

আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের পরিবারকে এক লাখ করে টাকা দেবো। এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ রেল কর্তৃপক্ষ বহন করবে।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। আমার প্রাইভেট সেক্রেটারিও ছিলেন সে সফরে। আরও কয়েকজন গিয়েছিলেন। ২৭ অক্টোবর পর্যন্ত আমার সেখানে অবস্থানের কথা ছিল। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে বুধবার রাতে ঢাকা এসেছি।’

উল্লেখ্য, গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুরকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

আপডেট টাইম : ১১:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩