ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পটুয়াখালী-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আগ্রাহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মঙ্গলবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।

পটুয়াখালী-১ শূন্য উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই  ২ নভেম্বর,  প্রত্যাহার ৯ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর।

আগামী ২৬ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পটুয়াখালী-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

আপডেট টাইম : ০৬:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩