ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন দূতাবাসের বিবৃতির জবাব দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ১৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সড়ক বন্ধ করা হবে কি না, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তা জানতে চেয়েছিলেন বলে গতকাল রোববার দুপুরে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে গতকাল রাতে এক বিবৃতিতে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, রাস্তাঘাট বন্ধ না করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলাপ হয়নি পিটার হাসের। আজ সোমবার মার্কিন দূতাবাসের বিবৃতির জবাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, গতকাল রোববার দুপুর আড়াইটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সাক্ষাতের পর প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দেন তিনি।

উল্লেখ্য, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কি না, তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছি। তারা যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে, তাহলে আমাদের কিছু বলার নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন দূতাবাসের বিবৃতির জবাব দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৬:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩