ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইমরান-নওয়াজ বৈঠকের প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের মধ্যে প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যস্থতায় বৈঠকের আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ নেতা।

পাকিস্তানে জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দণ্ডিত হওয়ায় নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।  যদি আদালত থেকে মুক্তি পেতে সক্ষম না হন তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না তিনি।

এরমধ্যেই শনিবার চার বছরের নির্বাসন শেষ করে পাকিস্তানে রয়েছেন নওয়াজ শরিফ।  স্বদেশ প্রত্যাবর্তন ভাষণে নওয়াজ ঘোষণা দিয়েছেন, তিনি তার বিরোধীদের কাছ থেকে প্রতিশোধ নিতে চান না।

নওয়াজের এ বক্তব্যের সূত্র ধরে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আলী মুহাম্মদ খান জিও নিউজকে বলেন, ‘প্রেসিডেন্টের উচিত নওয়াজ ও ইমরানকে ডেকে বৈঠক করা। ’

কারণ হিসেবে তিনি বলেন, প্রেসিডেন্ট ড. আলভি তার দল এবং তার বিপক্ষ দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) শাসনামলে দায়িত্ব পালনের অনন্য অবস্থানে রয়েছেন।

নওয়াজের পাকিস্তানে ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানালেও একইসঙ্গে এ পিটিআই নেতা বলেন, তিনি ‘আইন’ অনুযায়ী প্রত্যাবর্তন করলে ভালো হতো।

আলী মুহাম্মদ খান বলেন, নওয়াজের প্রত্যাবর্তন যদি সংবিধান ও আইন অনুযায়ী হতো তাহলে ভালো হতো। একজন দোষীকে সরকারের স্বাগত জানানোর বিষয়টি প্রশ্ন তুলেছে।

এদিকে নওয়াজ-ইমরানের বৈঠকের প্রস্তাবের প্রতিক্রিয়ায় পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেন, পিটিআই চেয়ারম্যান কারো সঙ্গে বসতে রাজি নন।

নওয়াজ শরিফের দলেন এ সিনিয়র নেতা ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলগুলোর প্রতি ইমরানের মনোভাবের কথা উল্লেখ করে বলেন, সাড়ে তিন বছরে তিনি কী করেছেন তা সবাই জানে।

তিনি আরও বলেন, পিটিআই চেয়ারম্যান পিএমএল-এন বা অন্য কোনো রাজনৈতিক দলকে কোনো বার্তাও দেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইমরান-নওয়াজ বৈঠকের প্রস্তাব

আপডেট টাইম : ০৬:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩