ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতির বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার সাম্প্রতিক অস্ত্রোপচারের বিষয়ে আমি অবগত হয়েছি। অস্ত্রোপচারের পর আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন জেনে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নিয়মিত শারীরিক ও মানসিক উন্নতি কামনা করছি। এ সময়ে ভবিষ্যতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন দ্রৌপদী মুর্মু।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে বিশিষ্ট শল্যবিদ অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ (অস্ত্রোপচার–পরবর্তী) ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার চেতনা ফিরেছে। তিনি ভালো আছেন।

১৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের এক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতির বার্তা

আপডেট টাইম : ০৭:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩