ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লালমনিরহাটের পূজামণ্ডপে আর্জেন্টিনার কনস্যুলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাট শহরের সাপটানা দেববাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এসে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি।

শুক্রবার (২০ অক্টোবর) তিনি সাপটানা দেববাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। রাত সাড়ে আটটায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করেন।

পরে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারি কনস্যুলার বাংলাদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

লিঁয়েনদ্রো গাবার্দি বলেন, বাংলাদেশে এসে এমন উৎসবে অংশগ্রহণ এবারই প্রথম। আমি অনেক খুশি, দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে পেরে। বাংলাদেশের মানুষের কাছে এই উৎসব প্রাণের উৎসব। সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।

দেববাড়ি পূজামণ্ডপের সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রী হীরালাল রায় প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লালমনিরহাটের পূজামণ্ডপে আর্জেন্টিনার কনস্যুলার

আপডেট টাইম : ১২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩