ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওষুধ নেই, ভিনেগার দিয়ে চিকিৎসা চলছে গাজায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরায়েলের টানা হামলা ও অবরোধের কারণে গাজার চিকিৎসা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জীবাণুনাশক ওষুধের অভাবে ভিনেগার দিয়ে চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের।

মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয় আল-আহলি হাসপাতাল। এ ঘটনায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আল-আহলিতে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক গাজার প্লাস্টিক ও পুনর্গঠনকারী সার্জন ঘাসান আবু সিত্তা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন। তাতে তিনি গাজার চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্রটি তুলে ধরেছেন।

ঘাসান আবু সিত্তা লিখেছেন, তাকে ‘সিউডোমোনাস ব্যাকটেরিয়াল ক্ষত সংক্রমণের চিকিৎসার জন্য পাশের দোকান থেকে ভিনেগার’ এনে ব্যবহার করতে হচ্ছে।

৭ অক্টোবর গাজায় হামলার পর উপত্যকায় পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে গাজার হাসপাতালগুলো প্রায় বিদ্যুৎবিহীন অবস্থায় চিকিৎসা দিতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওষুধ নেই, ভিনেগার দিয়ে চিকিৎসা চলছে গাজায়

আপডেট টাইম : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩