ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসরাইলকে অস্ত্র দেয়ায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র শুধু ইসরাইলকে সমর্থনই জানায়নি, দিয়েছে সামরিক সহায়তার ঘোষণাও। এছাড়া আগে থেকেই দুই পক্ষের মধ্যে চলে আসছে অস্ত্র বাণিজ্য। তবে ধারাবাহিকভাবে ইসরাইলকে অস্ত্র সহায়তা দিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এবার প্রকাশ্যে পদত্যাগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা।

সম্প্রতি পেশাজীবীদের কাছে তুমুল জনপ্রিয় সামাজিক মাধ্যম লিংকডইনে নিজের পদত্যাগপত্র পোস্ট করেছেন জশ পল নামের ওই মার্কিন কর্তকর্তা। ‘ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র সহায়তা নিয়ে মতবিরোধ’ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

জশ পল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিকবিষয়ক পরিচালক ছিলেন।

লিংকডইনে পোস্ট করা চিঠিতে তিনি লিখেছেন, আমার ভয়, আমরা আবারও সেই একই ভুলগুলো করছি যা আমরা বিগত দশকগুলোতে করে এসেছি। আমি আর এসবের অংশ হতে রাজি নই।

যুক্তরাষ্ট্রের জন্য অস্ত্র স্থানান্তর নিয়ে কাজ করা পল জানান, ‘এক পক্ষকে সমর্থন দিয়ে’ তাদের অস্ত্র সরবরাহ করতে থাকার এই কাজ তিনি আর করতে চান না।

তিনি বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা আমাদেরই দায়িত্ব ছিল, তা যেই করুক না কেন।

প্রসঙ্গত, ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরাইলকে অস্ত্র দেয়ায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ

আপডেট টাইম : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩