ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫০০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ১৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। নিহতদের অধিকাংশই রোগী ও বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থী।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটির নাম আল-আহলি আরব। স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ইসরায়েলি বিমান হাসপাতালটিতে হামলা চালায়। বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, অ্যাংলিকান চার্চ পরিচালিত আল-আহলি আরব হাসপাতালের যে ছবি তারা পেয়েছে, সেখানে দেখা গেছে ভয়াবহ এক পরিস্থিতি। চিকিৎসাকর্মীরা এখনও লাশ খুঁজে বের করছেন।

পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যায়িত করেছেন।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘এটি ভয়াবহ অন্যায় এবং এই হামলার মাধ্যমে আবারও দেখিয়ে দেওয়া হলো- বেসামরিক নাগরিকদের প্রাণের কোনো দাম দেওয়া হচ্ছে না।’

আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এই হামলার নিন্দা জানিয়েছেন।

গাজার হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার ঘটনায় ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫০০

আপডেট টাইম : ১২:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩