ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

গুলশানে হামলার ঘটনায় যা বললেন শোলাকিয়া ঈদগাহ’র ইমাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬
  • ৬৯৪ বার

রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে হামলার বিষয়ে শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, যারা আল্লাহু আকবার বলে হামলা সংঘটিত করেছে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামকে চরম অবমাননা করেছে।

তিনি বলেন, যারা এ হামলা করেছে তারা ইসলাম ও মুসলমানের শত্রু। ইসলাম কখনো সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়।

শনিবার রাতে একটি গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রমজানুল ঠিক তারাবিহ’র মুহূর্তে যে হামলা করেছে তাতেই প্রমাণিত হয় যে, তারা ইসলাম ধর্মে বিশ্বাসী নয়। এ ধরনের কাণ্ড কোনো মুসলমান করতে

পারে না।

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর একটি হাদিস উল্লেখ করে বলেন, জিহাদের উদ্দেশ্য সমাজ থেকে ফেতনা বা সন্ত্রাস দূর করা। কিন্তু এখন জিহাদের নামে জঙ্গিরা যা করছে তাতে ফেতনা বা সন্ত্রাস আরো বৃদ্ধি পাচ্ছে।

এসব জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সারা দেশের আলেম-উলামাদের ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে শুক্রবার রাতে হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক-এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স।

২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয় তাতে। শনিবার সকালে যৌথবাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় মোট নিহদের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।

এদিকে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সেনা কমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিহত ৬ জঙ্গির সবাই বাংলাদেশি। এর মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত ছিল। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

গুলশানে হামলার ঘটনায় যা বললেন শোলাকিয়া ঈদগাহ’র ইমাম

আপডেট টাইম : ১২:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬