ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচনের পর জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে কাজ করছে সরকার। যেটাকে বলা হচ্ছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি বা অটোমেটেড প্রাইসিং ফর্মুলা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ বিষয়টি বিবেচনা করবে, কখন থেকে এই ফর্মুলা কার্যকর হবে। নির্বাচনের পরও হতে পারে।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিয়ে এখনো বড় প্রভাব ফেলেনি। তবে যুদ্ধ দীর্ঘ হলে চিন্তা থেকেই যায়। কারণ, জ্বালানি তেলের বিকল্প উৎস সেভাবে নেই। বর্তমান সঞ্চালন ব্যবস্থায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে নানা সমস্যা সৃষ্টি হয়। স্মার্ট গ্রিড এসব সমস্যার সমাধান দেবে।

তিনি বলেন, তিন-চার বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে, পিজিসিবি কি প্রস্তুত? আমার মনে হয় পিজিসিবি জানেই না। বৈদ্যুতিক যানবাহন আসবে, তারা বিভিন্ন জায়গা চার্জ দেবে। পরমাণু বিদ্যুৎ আসতেছে। এসব বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। সঞ্চালন ব্যবস্থা স্মার্ট হতে হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, স্মার্ট গ্রিডের বিষয়টি কোনো বিলাসিতার বিষয় নয়। নিরবচ্ছিন্ন ও কোয়ালিটি বিদ্যুতের জন্য স্মার্ট গ্রিড জরুরি।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গ্রিড জরুরি বলে অনুষ্ঠানে উল্লেখ করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচনের পর জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ হতে পারে

আপডেট টাইম : ০৭:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩