ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

২৬ বছর বয়সেই চলে গেলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। নিউইয়র্ক পোষ্টের প্রতিবেদন অনুযায়ী, জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেরিকার। দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ এই সুন্দরীকে আর বাঁচানো যায়নি।  তাকে নিয়ে মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস বলেন, ‘আমি সারা জীবন আপনাকে মনে রাখব।

তা শুধু এইজন্য নয় যে আপনি আমাকে সাহস জুগিয়েছেন কিংবা আমার বিকাশে সহায়তা করেছেন; তার চেয়ে বরং আমি আপনার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যের জন্যই বেশি মনে রাখব।’ ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০’র মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে রেকর্ড গড়েছিলেন ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাদের একজন ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৬ বছর বয়সেই চলে গেলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী

আপডেট টাইম : ১০:৪২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩