ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাশিয়ার ‘মধ্যস্থতা’ প্রস্তাবকে স্বাগত ফিলিস্তিনিদের, কী ভাবছে ইসরাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে উভয় পক্ষকে হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত রুশ দূত এ যুদ্ধে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন।

রাশিয়ার এমন প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের দল হামাস। খবর সিএনএনের।

রাশিয়ার এমন প্রস্তাবের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে হামাস। তারা রাশিয়ার এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম প্রচেষ্টা স্বাগত।

বিবৃতিতে হামাস বলছে, জায়নবাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান অবস্থান প্রশংসাযোগ্য। গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাচ্ছি।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে রুশ দূত মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে এখন দেখার বিষয় এ প্রস্তাব কীভাবে নেবে ইসরাইল।

রাশিয়ার এ প্রস্তাব এমন সময় এসেছে দেশটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ইউক্রেনে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত করছে। দেশটির বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।

এদিকে গাজায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান নিয়ে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ইসরাইল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে, সে ক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাবে।

শুক্রবার সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক বক্তব্যে এ বার্তা দেন।

পুতিন বলেন, ‘আবাসিক এলাকায় ভারি অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক।

কারণ এই পরিস্থিতি (গাজায়) স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার ‘মধ্যস্থতা’ প্রস্তাবকে স্বাগত ফিলিস্তিনিদের, কী ভাবছে ইসরাইল

আপডেট টাইম : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩