ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বোঝাপড়ার’ ভিত্তিতেই ফিরছেন নওয়াজ শরিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের প্রত্যাবর্তনের দিন যখন ঘনিয়ে আসছে, তখন দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ বললেন, সিনিয়র এ রাজনীতিকের স্বদেশ প্রত্যাবর্তনের পেছনে ‘বোঝাপড়া’ থাকতে পারে।

দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে পার্লামেন্টারি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত বডির প্রতিনিধি দলের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে আশরাফ বলেন, ‘অবশ্যই, নওয়াজ শরিফের দেশে ফেরার ব্যাপারে কিছু বোঝাপড়া হয়েছে। কেন তিনি এখন ফিরে আসছেন? কেন তিনি আগে ফিরে আসেননি।’

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার কথা রয়েছে। দলটির সিনিয়র নেতারা গত কয়েক মাসে একাধিকবার তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

আলাপকালে যখন এক সাংবাদিক তাকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন সম্পর্কে প্রশ্ন করেন, তখন স্পিকার পালটা প্রশ্ন করে করে বলেন, ‘আপনি কি আমাকে বলতে পারেন নির্বাচন হচ্ছে?’

পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাজা পারভেজ আশরাফ বলেন, দলের অবস্থা খুব ভালো। পিপিপি যদি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে, তাহলে বুঝতে হবে এর মধ্যে সত্যিই কিছু আছে।

অন্য এক প্রশ্নের জবাবে পাক পার্লামেন্ট স্পিকার বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে জেলে রেখে নির্বাচন হলে তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন।

জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) মামলাগুলো পুনরায় চালুর বিষয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিপিপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা এসব মামলা মোকাবিলা করতে প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোঝাপড়ার’ ভিত্তিতেই ফিরছেন নওয়াজ শরিফ

আপডেট টাইম : ০৫:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩