ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার পে-স্কেল ১ জুলাই কার্যকর: সব গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই কবির আর নেই বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে

১০ বছরের বালকের ওজন ১৯২ কেজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬
  • ৩৯৭ বার

জন্মানোর সময় সবকিছু ঠিকঠাকই ছিল৷ কিন্তু দুই বছর কাটতেই অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করল ছোট্ট আর্য৷ ১০ বছরের বালকের এখন ওজন দাড়িয়েছে ১৯২ কেজি৷ আর্যই বিশ্বের সবচেয়ে স্থূলকায় বালক মনে করা হচ্ছে৷ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বাসিন্দা আর্যর বাবা-মায়ের চোখে ঘুম নেই৷ মাত্র ১০ বছর বয়সে কীভাবে তাদের ছেলের এত ওজন বেড়ে গেল, বুঝতেই পারছেন না তারা৷

আর্যর মা রোকায়া জানাচ্ছেন, বাড়িতেই স্বাভাবিক জন্ম হয়েছিল তার সন্তানের৷ দুই বছর বয়স থেকে আস্তে আস্তে মোটা হতে থাকে সে৷ ছেলে স্বাস্থ্যবান হচ্ছে ভেবে প্রথমে খুশিই হয়েছিলেন তারা৷ কিন্তু একটা সময় ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ আর তখন থেকেই কপালে ভাঁজ পড়ে তাদের৷

আর পাঁচটা কিশোরের মতো স্বাভাবিক হাঁটা চলাও করতে পারে না আর্য৷ যার ফলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার৷ বেশি কথা বলতে গেলে হাঁপিয়ে ওঠে৷ ছেলেকে কীভাবে সুস্থ করে তুলবেন, ভেবে কুল-কিনারা করতে পারছেন না রোকায়া ও তার স্বামী এডে৷

চিকিৎসককে দেখিয়েও সমাধান হয়নি৷ কারণ তারাও রোগ ধরতে পারেননি৷ বড় কোনো হাসপাতালে আর্যকে দেখানোর পরামর্শ দিয়েছিলেন তারা৷ তবে অর্থের অভাবে আর্যকে আর বড় হাসপাতালে নিয়ে যেতে পারেননি এডে৷

ছেলের ওজন কমানোর জন্য একটি ডায়েট চার্ট বানিয়েছেন তারা৷ সেই মতোই খাওয়ানো হচ্ছে আর্যকে৷ যে ছেলে দু’জন বড় মানুষের খাবার একবারে খেয়ে ফেলতে পারে, তাকে অল্প ভাত, ভেজিটেবল স্যুপ, গোস্ত ও সয়াবিন জাতীয় খাবার দেয়া হচ্ছে৷

বাবা-মায়ের আশা, একদিন তাদের ছেলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

১০ বছরের বালকের ওজন ১৯২ কেজি

আপডেট টাইম : ১২:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬