ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসরাইল-হামাস যুদ্ধ: সৌদি যুবরাজ-ইরান প্রেসিডেন্টের ফোনালাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ এবং ইরানের প্রেসিডেন্ট। গত মার্চ মাসে এই দুই নেতার মধ্যে আকস্মিক আলোচনার পর এটি ছিল তাদের মধ্যে প্রথম ফোনালাপ।

বৃহস্পতিবার সকালে এই কথা জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এএফপি’র।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, ইরানের নেতা ইব্রাহিম রাইসি বুধবার সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে টেলিফোন করেন। এই সময় তারা গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসপিএ জানায়, যুবরাজ মোহাম্মাদ রাইসিকে বলেছেন যে, রিয়াদ গাজার চলমান উত্তেজনা বন্ধ করতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সকল পক্ষের সাথে যোগাযোগ করছে।

এসপিএ পরিবেশিত খবরে বলা হয়, ফিলিস্তিনকে সমর্থন করার ক্ষেত্রে সৌদি আরব দৃঢ় অবস্থানের উপর জোর দিয়েছে।

এদিকে এই ফোনালাপের ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় বার্তা আইআরএনএ জানায়, দুই নেতা ‘ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।

শনিবার হামাস ইসরাইলে আকস্মিক হামলা শুরু করে। ইসরাইলি বাহিনী বলেছে, এতে ছড়িয়ে পড়া সংঘর্ষে ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে গাজার কর্মকর্তারা ইসরাইলের প্রতিশোধমূলক বিমান ও কামান হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে।

যুদ্ধে গাজায় হামাসের হাতে বন্দি কমপক্ষে ১৫০ জিম্মির পরিণতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জিম্মিদের বেশিরভাগই ইসরাইলি নাগরিক। তাদের মধ্যে বিদেশি ও দ্বৈত নাগরিক ও রয়েছে।

এদিকে ইরান দীর্ঘদিন ধরে হামাসকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসলেও শনিবারের হামলায় তাদের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছে।

যুবরাজ মোহাম্মাদ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনে কথা বলেছেন। এই সময় ৩৮ বছর বয়সী সৌদি নেতা বলেন, তিনি গাজার বর্তমান উত্তেজনা বন্ধে সমন্বয় সাধনে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরাইল-হামাস যুদ্ধ: সৌদি যুবরাজ-ইরান প্রেসিডেন্টের ফোনালাপ

আপডেট টাইম : ০৫:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩