ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের বিষয়ে সৌদি আরবের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এ সমর্থনের কথা জানান।

মঙ্গলবার সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

গত শনিবার থেকে হামাস-ইসরাইল সংঘাত এবং গাজা ও সংলগ্ন অঞ্চলে হামলার বিষয়ে দুই নেতা আলোচনা করেন। এ সংঘাত মানুষের জীবন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেন তারা।

দ্রুত এ সংঘাত নিরসনে এবং ওই অঞ্চলে অস্থিতিশীলতা রোধ করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সৌদি আরবের সক্রিয় প্রচেষ্টার ওপর জোর দেন যুবরাজ সালমান।

আন্তর্জাতিক মানবাধিকার আইন সমুন্নত রাখার এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার গুরুত্বের ওপরও জোর দেন তিনি।

যুবরাজ সালমান ফিলিস্তিনি জনগণের জীবন, তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাসহ তাদের ন্যায্য অধিকার আদায়ে সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া সংঘাত পরিস্থিতি নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল-হুসেনের সঙ্গেও আলোচনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নাগরিকদের জীবন এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গাজায় ক্রমবর্ধমান হামলার প্রভাব নিয়ে দুজনই তাদের উদ্বেগের কথা জানান।

যুবরাজ সালমানের সঙ্গে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির আলোচনায় পুরো অঞ্চলে সংঘাতের বিস্তার রোধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। তারা গাজা ও আশপাশের এলাকায় হামলা বন্ধ করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টা জোরদারে সম্মত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

আপডেট টাইম : ০৭:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩