ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার স্বীকৃতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ জলহস্তীর সমান ওজনের একটি মিষ্টি কুমড়াকে বিশ্বের সবচেয়ে ভারি মিষ্টি কুমড়ার স্বীকৃতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে ‘৫০তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পামকিন ওয়েট-অফ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৭৪৯ পাউন্ড বা প্রায় ১ হাজার ২৪৭ কেজি ওজনের বিশাল একটি মিষ্টি কুমড়া এনেছিলেন ট্র্যাভিস জিয়েনজার। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বার্ষিক এ আয়োজনে বিশাল আকারের ফসলের প্রদর্শন করা হয়। এ আয়োজনে ৩০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন ট্র্যাভিস। যুক্তরাষ্ট্রের মিনেসোটার ট্র্যাভিস জিয়েনজার প্রতিযোগিতায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২৫০ পাউন্ডের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছেন।

পুরস্কার বিজয়ী ৪৩ বছর বয়সি উদ্যানতত্ত্বের শিক্ষক ট্রাভিস জিয়েনজার বলেন, আমি এটা আশা করিনি। তিনি প্রায় ৩০ বছর ধরে মিষ্টি কুমড়া চাষ করে আসছেন।

ট্র্যাভিস জানান, বাড়ির পেছনে কুমড়ার চারা লাগিয়েছিলেন তিনি। এরপর কুমড়া হয়। ধীরে ধীরে সেটিকে বড় করেন তিনি। প্রতিদিন গাছের গোড়ায় ১২ বার পানি দিতেন ট্র্যাভিস। বাড়তি যত্ন নিতেন। এ কারণে তার বাগানে কুমড়াটি এত বড় হয়েছে।

সমগ্র উত্তর আমেরিকা থেকে বড় মিষ্টি কুমড়া উৎপাদনকারীদের মধ্যে ক্যালিফোর্নিয়ার এই প্রতিযোগিতাটি হয়ে থাকে। চ্যাম্পিয়ন হওয়া মিষ্টি কুমড়াটি এই সপ্তাহান্তে হাফ মুন বেতে প্রদর্শন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার স্বীকৃতি

আপডেট টাইম : ০৭:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩