ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। শ্রম বাজারে নারীর অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এই সম্মাননা পেলেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার পর স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকে নোবেল দেয়া হলেও অর্থনীতিতে এই পুরস্কার দেয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। চলতি বছর ৫৫তম পুরস্কারটি অর্জন করলেন এই অধ্যাপক। এ বছর ২ অক্টোবর (সোমবার) থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হয়েছে নোবেল বিজয়ীদের নাম।

২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দুদিন বিরতি দিয়ে আজ (৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

আপডেট টাইম : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩