ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ১০০ পার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছন অনেকে। হামাসের হামলার জবাবে রোববার গাজা উপত্যকায় হামলা চালিয়ে কয়েক শ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে উভয় পক্ষের অন্তত ১ হাজার ১০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ হিসেবে ইতোমধ্যে কয়েক শ মানুষকে হত্যা করেছে ইসরায়েল।

৫০ বছর আগে ইয়োম কিপ্পুর যুদ্ধে মিশর ও সিরিয়ার হামলার পর গত শনিবার ইসরায়েলের বিভিন্ন শহরে হামাসের আক্রমণ ছিল মারাত্মক। যা দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতকে আরও ভয়াবহ পরিণতির দিকে পরিচালিত করেছে।

হামাসের হামলার জবাবে গাজায় আবাসিক এলাকা, সুড়ঙ্গ, মসজিদ এবং হামাস কর্মকর্তাদের বাড়িতে বিমান হামলা করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘শক্তিশালী প্রতিশোধের’ শপথে ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য ‘অতিরিক্ত সহায়তার’ নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে বাইডেনের নির্দেশনার কথা জানায়।

এদিকে ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবস্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন উদ্ধার কর্মীরা। শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে তার মধ্যে এটি অন্যতম।

উল্লেখ্য, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরে এটিই দেশটিতে সবচেয়ে বড় বিপর্যয়কর হামলার ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ১০০ পার

আপডেট টাইম : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩