ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে দাবি জানাল সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী কোনো অবস্থায়ই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক লোকজন যেন ইসরাইলের লক্ষ্যবস্তু না হয়, সে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে ওঠে, সে জন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় রিয়াদ।

এর আগে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস গতকাল শনিবার সকালে ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এর জবাবে ইসরাইল পালটা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়।

ইসরাইল বলছে, হামাসের হামলায় ২৫০ ইসরাইলি নিহত হয়েছেন। আর ফিলিস্তিনে ইসরাইলি হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে দাবি জানাল সৌদি আরব

আপডেট টাইম : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩