ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নতুন প্রধান বিচারপতির বিচারিক কার্যক্রম শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান আজ বিচারিক কার্যক্রম শুরু করবেন। তাকে সংবর্ধনা দেবেন সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল।

তবে সংবর্ধনা দিতে যাবেন না বিএনপিপন্থী আইনজীবীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা শুরু হবে।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ উপস্থিত থাকবেন। সেই সঙ্গে সিনিয়র আইনজীবী এবং সাধারণ আইনজীবীরাও উপস্থিত থাকবেন।

এদিকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। এ দিন আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বিকাল সোয়া ৩টা থেকে ৫টা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রথা অনুযায়ী, অবকাশ শেষে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তবে এবাবরই হচ্ছে বিকাল বেলায়।

এর আগে ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে ২৩তম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হয় ২৫ সেপ্টেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নতুন প্রধান বিচারপতির বিচারিক কার্যক্রম শুরু আজ

আপডেট টাইম : ১১:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩