ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী মেরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ১৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৮ বছর বয়সি মেরিনা মাচেতে। যিনি প্রথম ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) হিসেবে মিস পর্তুগাল-২০২৩ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। মেরিনা এল সালভাদরে মিস ইউনিভার্স-২০২৩ অনুষ্ঠিতব্য ৭২তম আসরে পর্তুগালের প্রতিনিধিত্ব করবেন।

পালমেলার প্রতিনিধি মেরিনা মাচেতের মাথায় উঠল মিস পর্তুগাল ২০২৩-এর মুকুট। তিনি প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি, যিনি পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

দ্বিতীয় রানারআপ ছিলেন এলিসাবেট আব্রেউ। জন্মগ্রহণ করেছেন এস্ট্রিটো দে কামারা দে লোবোসে এবং প্রথম রানারআপ ছিলেন ডায়ানা লোপেজ, যিনি গুইমারেসের প্রতিনিধিত্ব করেছিলেন।

ফলাফল ঘোষণা করার সময় মেরিনা মাচেতে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লিখেছিলেন- সমস্ত ফাইনালিস্টদের অভিনন্দন; যারা নিজেদের উৎসর্গ করেছেন এবং জাতীয় ফাইনালে তাদের খেতাবকে সম্মানিত করেছেন।

বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে নতুন মিস পর্তুগাল যোগ করেছেন- মিস ইউনিভার্স পর্তুগাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ট্রান্স মহিলা হতে পেরে গর্বিত।

এ বছর দ্বিতীয় ট্রান্সজেন্ডার হিসেবে এল সালভাদরে প্রতিযোগিতার মূল আসরে যাবেন তিনি। স্পেনের অ্যাঞ্জেলা পন্স ২০১৮ সালে প্রথম প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী মেরিনা

আপডেট টাইম : ০৭:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩