ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাল্য বিয়েবিরোধী অভিযান, একদিনে হাজারের বেশি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ১৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাল্য বিয়েবিরোধী অভিযানে একদিনে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্য সরকার আসামে এখন দ্বিতীয় পর্বের বাল্য বিবাহবিরোধী অভিযান চালাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে রাজ্যে এই বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

আসাম সরকার গত ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাল্য বিবাহবিরোধী প্রথম পর্বের অভিযান চালিয়েছিল। ওই অভিযানে চার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাল্যবিবাহের শিকার শিশুদের মা-বাবা যেমন ছিলেন, তেমনি ছিলেন বিয়ের নিবন্ধকরা।

আইন অনুযায়ী, ভারতে মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৮ বছর। ছেলেদের ২১ বছর। কিন্তু এই আইন না মেনে ভারতে প্রতিবছর বিপুলসংখ্যক বাল্যবিবাহ হয়। বিশেষ করে প্রত্যন্ত দরিদ্র গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের হার অনেক বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাল্য বিয়েবিরোধী অভিযান, একদিনে হাজারের বেশি গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩