ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অনাস্থা প্রস্তাব : পদ হারালেন মার্কিন স্পিকার ম্যাকার্থি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ১৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি তার পদ হারিয়েছেন। তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এই প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট, আর বিরুদ্ধে ২১০ ভোট। ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটলো।

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। মঙ্গরবার প্রস্তাবটির ওপর ভোট হয়। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটলো।

রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে।

রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে। সোমবারের বক্তব্যে ইউক্রেনে তহবিল সংক্রান্ত হোয়াইট হাউজের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে স্পিকার ম্যাকার্থি বলেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনও চুক্তি হয়নি। তবে শাটডাউন ঠেকাতে তহবিলটি পাস করা নিয়েই কেভিন ম্যাকার্থির ওপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ হন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতার অনুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। কংগ্রেসের এজেন্ডা নির্ধারণ করেন এবং বিল আটকে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনাস্থা প্রস্তাব : পদ হারালেন মার্কিন স্পিকার ম্যাকার্থি

আপডেট টাইম : ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩