ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

উত্তেজনা আরও তুঙ্গে, কানাডাকে ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বলল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত-কানাডার মধ্যে উত্তেজনা থামছেই না। শিখ নেতা হারদিপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে কানাডাকে ৪১ জন কূটনীতিক আগামী ১০ অক্টোবরের মধ্যে সরিয়ে নিতে বলেছে ভারত। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারত এসব কূটনীতিককে দেশ ছাড়তে বলেছে। অন্যথায় তাদের কূটনৈতিক অনাক্রম্যতা বা নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক আছেন এবং ভারত বলেছে , এই সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত। এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক হারদীপ সিং চলতি বছর জুনে কানাডায় খুন হন। এই হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত বলে অভিযোগ কানাডার। তবে মোদি সরকার সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছে।

গত ১৮ সেপ্টেম্বর কানাডার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যেকোনো কানাডীয় নাগরিককে হত্যা অগ্রহণযোগ্য ও আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। ট্রুডো বলেছেন, দিল্লির এজেন্টরা যে এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিলেন তার বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে আছে। এরপর থেকেই দেশ দুটির উত্তেজনা চলছেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তেজনা আরও তুঙ্গে, কানাডাকে ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বলল ভারত

আপডেট টাইম : ০১:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩