ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৭ জন।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে কার্গো ট্রাক উল্টে অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানায়, চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

আপডেট টাইম : ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩