ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে পুতিনের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ১৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ কথা জানা গেছে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, আপনার নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সঙ্গে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক অঙ্গনে তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

তিনি আরো বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে। পুতিন শি’র সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সকল সফলতা কামনা করেছেন।

এদিকে অভিনন্দন বার্তায় পুতিন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার বিষয়ে আশা প্রকাশ করেছেন।

এদিকে অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথাও জানিয়েছেন পুতিন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গত ২৬ সেপ্টেম্বর বলেছেন, রুশ প্রেসিডেন্টের চীন সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে তা এখনো ঘোষিত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে পুতিনের অভিনন্দন

আপডেট টাইম : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩