ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

ম্যান্ডেলা পরিবারের বরাত দিয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, জোলেকা ক্যানসারের বিরুদ্ধে তার দীর্ঘ সংগ্রাম নিয়ে বিস্তারিত লেখালেখি করে বিশেষ পরিচিত পান। ম্যান্ডেলা পরিবারের মুখপাত্র জোয়েলাবো ম্যান্ডেলা জানান, চলমান চিকিৎসার অংশ হিসেবে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন।

জোয়েলাবো বলেন, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন পরিবেষ্টিত অবস্থায় জোলেকা আমাদের ছেড়ে গেছেন।

জোলেকা ছিলেন পেশায় লেখক ও অধিকারকর্মী। তিনি নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা ও তার প্রথম স্বামী জোয়েলিবানজি হংওয়ানের সন্তান।

পরিবার জানায়, সাম্প্রতিক স্ক্যানে তার শরীরে উল্লেখযোগ্য পরিমাণে ক্যানসার ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। তার যকৃত, ফুসফুস, পিঠ, মস্তিষ্ক, নিতম্ব ও মেরুদণ্ডে দ্রুত ক্যানসার ছড়িয়ে পড়ছিল।

নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানায়, আমরা আমাদের মাতা উইনি ও মাদিবার নাতনির করুণ মৃত্যুতে শোক প্রকাশ করছি। নোবেল পুরস্কার বিজেতা নেলসন ম্যান্ডেলাকে তার দেশের মানুষ মাদিবা নামে অভিহিত করে থাকে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীতেও ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরি ও এই রোগ নিয়ে জনমনে ভুল ধারণাগুলোর অবসান ঘটাতে তার উদ্যোগগুলো আমাদের অনুপ্রেরণা জোগাতে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে

আপডেট টাইম : ০৬:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩