ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিমিয়ায় চালানো হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দফতরে শুক্রবার এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইউক্রেন।

সেভাস্তোপোলে হামলাটি ছিল মস্কোর জন্য বড় আঘাত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি গত কয়েক মাস ধরে নিয়মিত ইউক্রেনীয় হামলার শিকার হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন।  এছাড়াও ১০৫ জন দখলদার আহত হয়েছেন।

ক্রিমিয়ায় বৃহত্তম শহর সেভাস্তোপোলে শুক্রবার হামলার পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইউক্রেনীয় স্পেশাল ফোর্স আরও বলেছে, নৌবহরের সদর দফর মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের দাবি অনুসারে নিহত কমান্ডারের নাম অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ। তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হামলার দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের এক সেনা নিখোঁজ রয়েছে।

২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের

আপডেট টাইম : ১২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩