ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৬ বার

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে কারা পড়তে যাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ভিসানীতি নিয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে।

ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন যে কারো বিরুদ্ধে আমরা ভারসাম্যপূর্ণ ভিসা নিষোধাজ্ঞা নীতি অনুসরণ করছি। তারা সরকারপন্থী হোক কিংবা বিরোধী দলীয় সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারবিভাগের সদস্য কিংবা সংবাদকর্মী। আমরা আমাদের ভিসা নীতি প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তি বিবেচনা করবো না।

তবে কাদের ওপর ভিসানীতি আরোপ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি দূতাবাস।

একদিন আগে বাংলাদেশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে একই কথা বলেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছিলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন যে কারো বিরুদ্ধে আমরা ভারসাম্যপূর্ণ ভিসা নিষোধাজ্ঞা নীতি অনুসরণ করছি।

চলতি বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এমন কাউকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না।

এরপর সর্বশেষ গত শুক্রবার ভিসা বিধিনিষেধ প্রয়োগ শুরু হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এখনো কারও নাম প্রকাশ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৯:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩