ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেছেন, ‘ভিসানীতি নিয়ে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে বা ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে কি না- এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয়, তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।’

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী আইনজীবী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। পুলিশ জড়িয়েছে ডাকাতির ঘটনায়। নির্বাচনের আগে এ ধরনের ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, ‘যখনই যে কোনো ঘটনা সংঘটিত হয়, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি। এর কোনো ঘটনায় যদি আমাদের কোনো সদস্যও জড়িত থাকে তাহলেও আমরা ছাড় দেই না। আমরা তদন্ত করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি। ’

এ সময় আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

আপডেট টাইম : ০৬:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩