ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকার দুই প্রবেশমুখে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার পৃথক শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুটি সমাবেশকে ঘিরে রাজধানীতে বড় ধরনের শোডাউন করার কথা জানা গেছে।

উত্তরার সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের জন্য আমরা এই সমাবেশ আয়োজন করেছি। এতে নগরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত সমাবেশে অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ীতে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এই সমাবেশ হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।এই সমাবেশটিও বিকেল ৩টায় শুরুর কথা রয়েছে।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, কয়েক মাসের আন্দোলন কর্মসূচির মতো বিএনপির পল্টনে আজকের ডাকা সমাবেশকে ঘিরেও সংঘাত-সংঘর্ষ ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথ নিজেদের দখলে রাখতে চান তারা।

তারা জানান, একই সঙ্গে সম্ভাব্য সংঘাত-সহিংসতা মোকাবিলায় রাজপথে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সতর্ক অবস্থানেও রাখা হবে। এর উদ্দেশ্য বিএনপির কর্মসূচিকে ঘিরে কোথাও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রাখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকার দুই প্রবেশমুখে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

আপডেট টাইম : ১১:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩