ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকার বাতাস আজ যাদের জন্য অস্বাস্থ্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৫ বার

বেশ কয়েক বছর ধরেই তীব্র বায়ুদূষণের শিকার বিশ্বের বেশ কিছু বড় বড় শহর। রাজধানী ঢাকার বায়ুমানেও নেই স্বস্তির খবর। সারাদেশে টানা বৃষ্টি হলেও ঢাকার বাতাসে নেই কোনো সুখবর।

আজ  শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে দূষিত শহরের তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৮৮, যা মাঝারি হিসেবে গণ্য করা হয়।

এ সময় বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় এক নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির স্কোর ১৫৯। এছাড়া বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর।

একই সময়ে ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আবর আমিরাতের দুবাই শহর। ১২৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কাতারের দোহা। ১২১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকার বাতাস আজ যাদের জন্য অস্বাস্থ্যকর

আপডেট টাইম : ১২:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩