ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের ছয়টি শহরে একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দুইজন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছে। এ সময় গোটা ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সংকেত পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের খেরসন শহরের গভর্নর ওলেকসান্দর প্রকুদিন বলেছেন, বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে রুশ হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। একটি আবাসিক ভবনে হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে।

রাজধানী শহর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, সেখানে হামলায় নয় বছর বয়সি এক শিশুসহ সাতজন আহত হয়েছে। হামলায় শহরের কিছু আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েউবোহ বলেন, সেখানকার স্লোবিদস্কি জেলায় কমপক্ষে ছয় দফা বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় দুইজন আহত ছাড়াও সেখানকার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেরকাসি শহরেও হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে একটি বাণিজ্যিক অঞ্চলেও হামলা চালানো হয়েছে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এতে সেখানকার বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কিছু ভবনে আগুন ধরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে শহরটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা

আপডেট টাইম : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩