ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জেলেনস্কির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক আবেগঘন বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। খবর বিবসির।

সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্বনেতাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘শয়তানকে বিশ্বাস করা যায় না। পরমাণু শক্তিধর রাশিয়ার বিশ্বকে ‘চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া’ বন্ধ করতে হবে।

ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে মস্কো ‘গণহত্যা’ চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘রাশিয়ার পরমাণু অস্ত্র রাখার অধিকার নেই। অস্ত্রীকরণ অবশ্যই রোধ করতে হবে। যুদ্ধাপরাধের অবশ্যই শাস্তি হতে হবে। নির্বাসিত ব্যক্তিদের অবশ্যই দেশে ফিরে আসতে হবে এবং দখলদারকে অবশ্যই তাদের নিজ ভূমিতে ফিরে আসতে হবে। আর আমাদের এ জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’

গত মার্চে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় বেআইনিভাবে নির্বাসনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মস্কো বারবার ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছে। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইঙ্গিত করেছে যে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে।

জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্বনেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যখন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, ইউক্রেন তখন এটিই নিশ্চিত করার জন্য সবকিছু করছে যে, রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বের কেউ অন্য কোনো দেশকে আক্রমণ করার সাহস করবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জেলেনস্কির

আপডেট টাইম : ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩