ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

একই জমিতে চার ফসল আবাদ করে কৃষকের মুখে হাসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সমন্বিত পদ্ধতিতে একই জমিতে  চার ফসলের আবাদ করে সাড়া ফেলেছেন মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের কৃষক স্বপন আলী।

সমন্বিত কৃষি পদ্ধতির উন্নয়ন ঘটাতে গেল দু’বছরে এক জমিতেই দুই ফসল, পরের বছর তিন ফসল আবাদ করে লাভবান হওয়ায় এবছর তিনি চার ফসলের আবাদ করেন। তার জমিতে এখন হলুদ, মরিচ, আদা, ওল, কচুর গাছ একই সঙ্গে বেড়ে উঠছে। এই ফসল থেকে লাভের আশা করছেন তিনি।

কোলা গ্রামের প্রান্তিক কৃষক স্বপন আলী ১৫ শতাংশ জমি বর্গা নিয়ে দু’বছর আগে একই জমিতে আদার সঙ্গে সাথী ফসল হিসেবে মরিচের আবাদ করেছিলেন। এক সঙ্গে দুই আবাদে তিনি লাভবান হওয়ায় পরের বছর ৩৩ শতাংশ জমিতে দুই ফসলের সঙ্গে যোগ করেন ওলকচু। এখানেও তিনি লাভবান হন। এ বছর ৭০ শতাংশ জমিতে তিন ফসলের মধ্যে মুখি কচু যোগ করে চার ফসল আবাদ করেছেন। তার জমিতে এখন আদা, মরিচ, ওলকচু ও মুখি কচুর গাছ একই সঙ্গে বেড়ে উঠছে।

কৃষক স্বপন আলী বলেন, একই খরচ ও সময়ে চার ফসল উৎপাদন হচ্ছে। একসাথে চার ফসল করার সুবিধা হলো, এর মধ্যে কোন ফসলে লোকসান হলে অন্য ফসল থেকে তা পুষিয়ে নেয়া যায়। উৎপাদনও ভাল পাওয়া যায়। ফলে লোকসানের কোন সম্ভাবনা থাকে না। তিনি আরও বলেন, প্রথমে হলুদ উঠবে, এরপর ওলকচু, তারপর মুখি কচু শেষে থাকবে মরিচ। বর্তমানে তিনি মরিচ তুলে বাজারে বিক্রি শুরু করছেন। মরিচের দাম ভাল হওয়ায় জমি থেকে প্রতি সপ্তাহে টাকা আসতে শুরু করেছে। এবারও ভাল লাভবান হবো। এ বছর তিনি খরচ বাদে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করবেন বলেও জানান।

তার এই ফসল দেখতে জমিতে আসেন অনেকে। একই জমিতে যে একই সঙ্গে চার ফসল ফলানো যায়, তার বাস্তব চিত্র এলাকার চাষিদের মাঝে সাড়া ফেলেছে। আগামীতে তার মতো করে আবাদ করতে চান বামুন্দি গ্রামের কৃষক রাব্বি আহাম্মেদ।

ষোলমারি গ্রামের কৃষক উজির মালিথা এমন করে একই জমিতে অনেক ফসলের চাষ করার জন্য পরামর্শ নিতে এসেছেন কৃষক স্বপন আলীর কাছে। তিনি জানান, এক সঙ্গে একাধিক ফসল ফলাতে পারলে স্বল্প সময় ও অল্প খরচে বেশি লাভবান হওয়া যাবে। আগামী মৌসুমে আমিও সমন্বিত পদ্ধতিতে একাধিক ফসলের আবাদ শুরু করব।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষক স্বপন আলীর মতো এভাবে জমির সর্বোচ্চ ব্যবহার করলে দেশের প্রতি ইঞ্চি জমি থেকে ফসল উৎপাদন করা সম্ভব। মেহেরপুর জেলার মাটি অত্যন্ত উর্বর। এ মাটিতে সব ধরনের আবাদ করা যায়। এছাড়া এ জেলার কৃষকরা ভালো ফসল ফলাতে অনেক আগ্রহী ও যত্নবান। কৃষকদের আমরা সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছি। এক সঙ্গে চার ফসল আবাদ করলে রোগবালাই কম হয়। আরও সুবিধা হলো একই খরচে চারটি ফসল উৎপাদন করা যাচ্ছে। তাছাড়া একটাতে লোকসান হলে অন্যটি থেকে পুষিয়ে নেওয়া যায়। ফলে চাষির লোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, জেলায় এ বছর হলুদের আবাদ হয়েছে ২৭৫ হেক্টর জমিতে। এতে ৬ হাজার ৮৭৫ মেট্রিক টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া কাচা মরিচের আবাদ হয়েছে ৩ হাজার ৯৬৫ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৮৭৫ মেট্রিক টন। যা জেলার চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্রি করে মোটা টাকা আয় করা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

একই জমিতে চার ফসল আবাদ করে কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩