ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পেরুতে ৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত অন্তত ২৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটিতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

বিবিসি বলছে, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন।

এদিকে সর্বশেষ এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আন্দিজ পর্বতমালার উঁচুতে হুয়াকোটো নামে পরিচিত এলাকা থেকে বাসটি রাস্তা থেকে পড়ে যাওয়ার কারণ কী হতে পারে তা কর্মকর্তারা বলেননি।

তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় রেডিওকে বলেছেন, মহাসড়কের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে তা আর মেরামত করা হয়নি। হুয়ান্টা শহর এবং চুরকাম্পা প্রদেশ থেকে জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অবশ্য দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেরুতে ৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত অন্তত ২৪

আপডেট টাইম : ১২:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩