ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

চারটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলো সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না। তাই এবার দামে লাগাম টানতে চারটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলো সরকার।

বাজারে সরবরাহ বাড়াতে প্রাথমিকভাবে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোকে ঋণপত্র খুলে দ্রুত সময়ে বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। সচিবালয়ে এসব সিদ্ধান্তের কথা জানান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২টা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে।

এমন বাস্তবতায়, বাজার স্থিতিশীল করতে একদিনের চাহিদার সমান, চার কোটি ডিম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর নির্ভর করবে, পরবর্তিতে আরও আমদানি হবে কি-না।

ডিমের দাম যেহেতু বেধে দেয়া আছে, কাজেই এর বেশি দামে বিক্রি করতে পারবেন না বিক্রেতারা। চারটি প্রতিষ্ঠানের ১টি ভারত থেকে ডিম আমদানি করবে, অন্যরা ঠিক কোন দেশ থেকে আনবে এটা তাদের নিজস্ব ব্যাপার। সচিবালয়ে গণমাধ্যমকে এসব সিদ্ধান্তে বথা জানান, বাণিজ্য সচিব।

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিম যে ভাইরাস ও ক্ষতিকর ব্যকটেরিয়ামুক্ত, তারও সনদ দাখিল করতে হবে আমদানিকারককে। এই সনদ দেবে রপ্তানিকারক দেশের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ।

বাণিজ্য সচিব স্পষ্ট না করলেও খবর বেড়িয়েছে, মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্টোর্টাস অ্যান্ড সাপ্লাইয়াস, টাইগার ট্রেডিং ও অর্ণব ট্রের্ডি লিমেটেড নামে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমতি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

চারটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলো সরকার

আপডেট টাইম : ০৭:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩