ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গায়ানার পক্ষে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ :পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ গায়ানার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) ভার্চুয়াল বৈঠকে সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আমাদের স্বাভাবিক আলোচনা, সৌহার্দ্য এবং প্রধানদের ধারাবাহিক মতামত অনুযায়ী, গায়ানার আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের অটুট সমর্থনের অভিব্যক্তি প্রকাশের জন্য অপেক্ষা করছি।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের মূল চেয়ারের ভূমিকা অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড উদ্বোধনী বক্তব্য দেন।

এদিকে, নিউ ইয়র্কে গায়ানার কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল রাষ্ট্রদূত মাইকেল ই ব্রাদারসন সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।

সিএমজিজির মন্ত্রীরা আলোচনা অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা জানানোর জন্য একটি সমাপনী বিবৃতি প্রস্তুত করতে সম্মত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গায়ানার পক্ষে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩