ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি নিয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, তফসিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন।

সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু; নভেম্বরে হবে তফসিল ঘোষণা। এর আগেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে সতর্ক করলেন সিইসি।  প্রধান নির্বাচন কমিশনার বলেন, তফফিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন।

সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক ক্ষমতাসীন দলকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে  মন্ত্রী পরিষদে চিঠি দেয় ইসি।

এ প্রসঙ্গে সিইসি জানান, সম্প্রতি জামালপুরের ডিসি প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করার জন্যও বলা হয়েছে। নির্বাচন, জনগণ, ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।

এদিকে প্রার্থীদের আচরণবিধি লংঘনের বিষয়ে সিইসি বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা দেখা হবে তফসিল ঘোষণার পর।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকবো। কোনোভাবেই চাইবো না, কোনও জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলকভাবে প্রতিফলিত হোক। কারো আচরণ পক্ষপাতমূলক হলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি হয়ে যাওয়া সংলাপ ইতিবাচক হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন: সিইসি

আপডেট টাইম : ০৪:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩