ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে লন্ডনে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফ্লাইটটি সকাল ১০টায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরী’ যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর তার ফ্লাইটটি নিউইয়র্কের স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

১৯ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যারের আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের সরকারপ্রধান।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

এরমধ্যে আগামীকাল সোমবার নিউইয়র্কের রকফেলার সেন্টারে ইউএনআইডিও ও ডেলয়েট আয়োজিত ‘খাদ্যের জন্য চিন্তা– খাদ্য সরবরাহ চেইন উদ্ভাবনের জন্য এসডিজিকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী মূল বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩