ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভারত-কানাডা সম্পর্কে ফাটল, বাণিজ্যচুক্তি স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ জি-২০ সম্মেলনে শেষ হতে না হতেই ভারত ও কানাডার সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে এসেছে। কানাডার সরকার ভারতের সঙ্গে তাদের বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো দেশটির সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের কথা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

কসেন্টিনো বলেছেন, আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্যচুক্তি স্থগিত করেছি। তবে ঠিক কী কারণে ভারতের সঙ্গে এ চুক্তি স্থগিত হলো-তা জানায়নি দেশটি। অন্যদিকে ভারতের কর্মকর্তারা জানান, রাজনৈতিক ইস্যতে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করে আসছেন, কানাডায় ভারতবিরোধী বিচ্ছন্নতাবাদী ও খালিস্তানপন্থিদের কর্মকাণ্ড বেশ বেড়েছে। এজন্য তিনি কানাডার সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনের মাঝেই তিনি শিখ ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সমালোচনা করেন। জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রূডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেননি মোদি।

এ ছাড়া একজন কেন্দ্রীয় মন্ত্রী বিদায় জানান ট্রুডোকে। এরপর ট্রূডো দেশে ফিরতে না ফিরতেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের খবর এলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত-কানাডা সম্পর্কে ফাটল, বাণিজ্যচুক্তি স্থগিত

আপডেট টাইম : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩