ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কেন গৃহবন্দি চীনের প্রতিরক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ। এখনো তার খোঁজ মেলেনি। জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিক রাহম এমানুয়েল এক্সে (টুইটার) এক পোস্টে দাবি করেছেন, চীনের প্রতিরক্ষামন্ত্রী শাংফুকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তিনি টুইটারে লিখেছেন, লি শাংফু কে প্রায় তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না। এ সময়ের মধ্যে তার কোনো বক্তব্যও শোনা যায়নি। ফিন্যান্সিয়াল টাইমস।

সর্বশেষ গত ২৯ আগস্ট লি শাংফু কে দেখা গিয়েছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, লি শাংফু কে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করছে চীন কর্তৃপক্ষ।

এর আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হয়েছিলেন। পরে গত জুলাইয়ে তাকে পদচ্যুত করা হয়।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তার সরকারে বড় ধরনের রদবদল আনেন। দুই জেনারেলকে সরিয়ে দেন। তারা হলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান লি ইউচাও ও তার ডেপুটি লিউ গুয়াংবিন। তারা দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তদারকির দায়িত্বে ছিলেন। তাদেরও কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এসব রদবদল কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কেন গৃহবন্দি চীনের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩