ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আগামী সপ্তাহে বাইডেনের সাথে সাক্ষাত করবেন জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করবেন। মার্কিন প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এ কথা জানিয়েছে। খবর তাস’র।

সংস্থাটি জানায়, জেলেনস্কি আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে  মার্কিন নেতার সাথে সাক্ষাত করবেন।

এদিকে মার্কিন সূত্র জানায়, জেলেনস্কি জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে অংশ গ্রহণ এবং মার্কিন কংগ্রেসে যাবেন।

জেলেনস্কির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তায় প্রায় দুই হাজার একশ’ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসে আলোচনা চলছে।

উদ্ধৃতি দিয়ে এনবিসি জানায়, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেনের সাথে সাক্ষাত করার পরিকল্পনা করেন। তবে এই সাক্ষাত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে ওই কর্মকর্তা স্পষ্ট করে কিছু বলেননি।

আগামী ১৯ সেপ্টেম্বর সকালে জেলেনস্কির জাতিসংঘর সাধারণ পরিষদের অবিশেনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কোন দেশই তাদের নেতাদের অংশ গ্রহণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে বাইডেনের সাথে সাক্ষাত করবেন জেলেনস্কি

আপডেট টাইম : ০৪:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩