ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দুই মার্কিন কূটনীতিককে ৭ দিনের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে কাজ করার অভিযোগের ভিত্তিতে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন ও দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিদেশিদের সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট শোনাভের সঙ্গে তারা যোগাযোগ রাখছিল ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল।

রুশ নাগরিক রবার্ট শোনাভকে ভ্লাদিভস্টোকের মার্কিন দূতাবাসে ২০২১ সাল পর্যন্ত চাকরি করে। রাশিয়ার আদেশে তাকে অব্যাহতি দিয়েছিল মার্কিন দূতাবাস।

এদিকে উত্তর কোরিয়ায় সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার এই আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। তিনি জানিয়েছেন উত্তর কোরিয়ায় সফর করবেন। দুদেশের এই দুই শীর্ষ নেতার নজিরবিহীন বৈঠকেই পুতিনকে আমন্ত্রণ জানান কিম।

তবে তাদের এই বৈঠককে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। নতুন করে এই দুই দেশের সম্পর্কের উন্নয়নের ফলে ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি আরও শক্তিশালী হতে পারে এবং উত্তর কোরিয়ার হাতে সংবেদনশীল ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সরবরাহ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই মার্কিন কূটনীতিককে ৭ দিনের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ

আপডেট টাইম : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩