ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

রিপাবলিকান দলীয় এই স্পিকার বলেন, তদন্তের কেন্দ্রে থাকবে বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ।

তবে ম্যাকার্থির এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস বলেছেন, ৯ মাস ধরে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করলেও তারা তার অন্যায়ের কোনো প্রমাণ পাননি।

এদিকে, রিপাবলিকানরা বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়েও নজর দিয়েছেন। যদিও হোয়াইট হাউস হান্টারের বিরুদ্ধে মামলায় কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর নির্দেশ

আপডেট টাইম : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩