ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লিবিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ লিবিয়ায় প্রলয়ঙ্কারী ঝড় ও বন্যায় হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজের পরিপ্রেক্ষিতে দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।

মঙ্গলবার লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আল তাহির সালেম মোহাম্মদ আল বোরের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘পূর্ব লিবিয়ায় ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের ধ্বংসলীলায়, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদারে জীবন ও সম্পদের ক্ষতিতে আমি গভীরভাবে ব্যথিত। এই প্রাকৃতিক বিপর্যয়ে দুই হাজার ৮০০-এর বেশি প্রাণহানি এবং নিখোঁজ থাকা আরও অসংখ্যদের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি।’

তিনি শোকবার্তায় বলেন, ‘আমি নিশ্চিত যে, জাতির সংহতি ও দৃঢ়তায় লিবিয়া এই কঠিন সময় কাটিয়ে উঠবে। সর্বশক্তিমান তাদের এই দুর্যোগ কাটিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার শক্তি ও সাহস দিন।’

ড. মোমেন লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম দেশটির জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লিবিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩