ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ ঢাকায় আসছেন যুক্তরাজ্যের স্থায়ী আন্ডার সেক্রেটারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

সোমবার (১১ সেপ্টেম্বর) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে যোগ দিতে ঢাকায় আসছেন স্যার ফিলিপ বার্টন। প্রায় দুই বছর পর অনুষ্ঠেয় এই সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন হলেও ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।

একইসঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এবং যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে। সংলাপে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ঢাকায় সফরকালে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ ঢাকায় আসছেন যুক্তরাজ্যের স্থায়ী আন্ডার সেক্রেটারি

আপডেট টাইম : ০৫:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩